ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে: প্রেস সচিব শফিকুল আলম

জাতীয় | ময়মনসিংহ প্রতিনিধি

(১ বছর আগে) ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৭:৫৬ অপরাহ্ন

banglahour

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। সব বাধা ও অনিশ্চয়তা কেটে গেছে। নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন তিনি।

শুক্রবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, “পূর্বের নির্বাচনগুলো ছিল ফেইক নির্বাচন, কিন্তু এবারের নির্বাচন হবে সম্পূর্ণ ফ্রি ও ফেয়ার। জুলাই সনদ নিয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে। আগামী ১৫ অক্টোবর সেই সনদে স্বাক্ষর হবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, ইসরাইলে আটক থাকা বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম বর্তমানে ইসরাইল থেকে তুরস্কগামী বিমানে রয়েছেন, শিগগিরই তিনি দেশে ফিরবেন।

অনুষ্ঠানে ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি মো. নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম