কালুখালীতে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১২) অক্টোবর সকাল সারে এগারোটায় রতনদিয়া সরকারী প্রার্থমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের এই টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হয়।
টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন। এসময় উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার,সহ অন্যান্যরা।
সারাদেশে একযোগে শুরু হয় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। তারই অংশ হিসেবে কালুখালী উপজেলার চারটি ইউনিয়নের মোট ১২ টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।
কালুখালীতে ৯ মাস থেকে ১৫ বছর বয়সীদের মোট ৪৫ হাজার শিশু ও কিশোরকে এই টাইফয়েড টিকা প্রদান করা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
