ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফরিদপুরে ব্যবসায়ীর বাড়িতে হামলা লুটপাট

অপরাধ | ফরিদপুর প্রতিনিধি

(১ বছর আগে) ১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ৭:৫৪ পূর্বাহ্ন

banglahour

ফরিদপুরে মালটা বাগান ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে মারপিট, ভাংচুর ও দুটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ব্যবসায়ী রাইসুল শেখ জিয়ার অভিযোগ ফরিদপুর সদর-৩ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এ.কে. আজাদ কে সমর্থন করার কারনে এ হামলা হয়েছে। হামলার সাথে স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ব্যাক্তিরা জড়িত বলে অভিযোগ তার। হামলার তার ব্যবসার পার্টনার ইলিয়াস শেখ আহত হয়েছেন।

ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চানপুর জটার ব্রিজ সংলগ্ন এলাকায় রোববার অপরাহ্নে এই হামলার ঘটনা ঘটে।

আহত ইলিয়াস শেখ (৪০)জানান, তিনি দুপুর আড়াইটার দিকে তার বিজনেস পার্টনার রাইসুল শেখ জিয়ার(৩৪) বাড়িতে মালটা মেপে বস্তায় ভরার কাজ করছিলেন। এ সময় অতর্কিতে প্রথমে ৩-৪ জন লোক এসে হামলা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ. কে. আজাদের রাজনীতি করলে মজা দেখিয়ে দিবে বলেও শাসায়। তারপরে আরো ১০-১২ জন লোক লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে ঢুকে ওই বাড়িতে হামলা চালায় এবং লুটপাট করে। হামলাকারীরা তাকে লাঠি দিয়ে আঘাত করলে সে লুটিয়ে পড়ে।

বাড়ির মালিক ব্যবসায়ী রাইসুল শেখ জিয়া অভিযোগ করেন, তিনি তার ব্যাবসায়ী বন্ধু ইলিয়াস শেখকে বাড়িতে রেখে গোসল করতে গিয়েছিলেন। এরই মধ্যে স্থানীয় বিএনপি নেতা নুরুজ্জামান চৌধুরী পঙ্কজের ভাতিজা ইমন বিশ্বাস বাবু (৩০) ও আসিফ বিশ্বাস(২৫), এবং তাদের সহযোগী মিন্টু বিশ্বাস(৪৮), মোস্তাফিজুর রহমান রাব্বি(৩৪), আতিক শেখ(২৭), হৃদয় শেখ (২৫)সহ ১০-১২ জন বিএনপি সমর্থক হামলা চালিয়ে তার বাড়ির বারান্দা ও টিনের বেড়া এবং গ্রিল দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ভেঙে ফেলে এবং তালা ভেঙ্গে দুটি মোটরসাইকেল নিয়ে যায়। হামলাকারীরা  একটি এফজেড ১৫০ সিসি এবং  জিএক্সআর এসএফ ১৫০ সিসি দুটি মোটরসাইকেল এবং নগদ  ৩০ হাজার টাকা লুটে নিয়ে গেছে বলে অভিযোগ করেন জিয়া। জিয়া আরো অভিযোগ করেন, হামলাকারীরা তার মা মনোয়ারা বেগম (৭৫)  এবং ভাইয়ের স্ত্রী নীলা বেগম (৩০) হামলায় বাধা দিতে গেলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে।
জিয়া বলেন, আমরা সাবেক এমপি এ.কে. আজাদ সাহেবের সমর্থক, এজন্যই এই হামলা । কারণ ওরা হামলার সময় আজাদ সাহেবকে গালিগালাজ করেছে এবং আমরা তার মিটিং মিছিল সমাবেশ করলে দেখিয়ে দিবে বলেও শাসিয়েছে। এছাড়া তাদের সাথে আমাদের কোন দ্বন্দ্ব নেই, কোন ব্যবসায়িক লেনদেনও নেই।

হামলা বা মোটরসাইকেল লুটের ঘটনা ঘটেনি দাবি করে ঈশান গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা নুরুজ্জামান চৌধুরী পংকজ বলেন, ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় চেয়ার নিয়ে কিছু লোক বসা ছিল যারা উস্কানিমূলক কথা বলে আসিফের উদ্দেশ্যে। তখন আসিফ সহ কয়েকজন এগিয়ে গেলে কথা কাটাকাটি হয় দুপক্ষের। পঙ্কজ দাবি করেন, জিয়া ও ইলিয়াস এরা সকলেই  ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মজনুর লোকজন। এরা বহিরাগত লোক নিয়ে এলাকায় মহড়া দেয় বলে পাল্টা অভিযোগ করেন পঙ্কজ।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, আমি অফিসের কাজে ফরিদপুরের বাইরে রয়েছি। হামলার ঘটনা জানার পর  সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধী যারাই হোক তাদের কোন ছাড় দেয়া হবে না। 

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম