চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর থেকে ৪ কেজি গাঁজাসহ মাগরিব আলীকে (৪৪) আটক করেছে পুলিশ। আটক মাগরিব আলী দর্শনার জয়নগর প্রথম পাড়ার মরহুম আজাদ আলীর ছেলে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৩ অক্টোবর) সকাল আনুমানিক ১০টার দিকে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীরের তত্বাবধানে এসআই মাসুদুর রহমানসহ একদল পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাগরিবকে আটক করে। এ সময় তার কাছে থাকা ব্যাগ থেকে ৪ কেজি ওজনের গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধার করা গাঁজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
আটক মাগরিব আলীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে এদিন তাকে আদালতে সোপর্দ করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
