ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মোংলায় এক যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

অপরাধ | বাগেরহাট জেলা প্রতিনিধি

(১ বছর আগে) ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩:১৯ অপরাহ্ন

banglahour

বাগেরহাটের মোংলায় পূর্ব শত্রুতার জেরে মহিদুল শেখ (২৫) নামে এক যুবককে বেধড়ক পিটিয়ে হত্যা করেছে দুই যুবক। এ ঘটনায় পুলিশ হামলাকারী মাহমুদ ও বনি শেখকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে পৌর শহরের কবরস্থান রোড এলাকায় পুরনো বিরোধের জেরে মহিদুল শেখের ওপর হামলা চালায় মাহমুদ ও বনি। তারা কাঠের বাটাম দিয়ে মহিদুলের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতেই মারা যান মহিদুল।

নিহত মহিদুল শেখ মিঠাখালী ইউনিয়নের সোনাখালী গ্রামের হান্নান শেখের ছেলে। স্থানীয়রা জানান, গত সপ্তাহে পৌর শহরের মাদ্রাসা রোডে মোটরসাইকেল ও অটোভ্যান ওভারটেক করা নিয়ে মহিদুল ও মাহমুদ-বনির মধ্যে ঝগড়া হয়। সেই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, হামলার ঘটনায় স্থানীয়রা মাহমুদ ও বনিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। প্রাথমিকভাবে মারামারি মামলায় তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মহিদুলের মৃত্যুর ঘটনায় নতুন করে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম