ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনার তেরখাদায় ওএমএসের আটা পাচারের সময় গ্রেফতার ১

অপরাধ | শেখ লিয়াকত হোসেন ব্যুরো প্রধান খুলনা

(১ বছর আগে) ১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ১০:১৩ পূর্বাহ্ন

banglahour

খুলনার তেরখাদায় সরকারি ওএমএসের আটা পাচারের সময় হামিম বিল্লাহ নামে এক ব্যক্তি গ্রেফতার 
করেছে যৌথবাহিনী । 
পুলিশ জানায়,মঙ্গলবার রাতে যৌথ বাহিনীর অভিযানে চার বস্তা আটাসহ তাকে গ্রেফতার করা হয়।
হামিম বিল্লাহ স্থানীয় ওএমএস ডিলার মেসার্স নাসিমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শফিক বিল্লাহর বড় ভাই। দীর্ঘদিন ধরেই তারা গ্রামের  গরিব মানুষের জন্য সরকারিভাবে প্রদানের আটা বাইরে বিক্রি করছিলেন বলে অভিযোগ রয়েছে।
তেরখাদা থানার ওসি মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘যৌথ বাহিনীর সদস্যরা তেরোখাদার কাটেঙ্গা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি ওএমএসের বস্তার আটা অন্য বস্তায় পরিবর্তন করার সময় হামিম বিল্লাহকে গ্রেফতার করে। এসময় খবরপেয়ে ডিলার শফিক বিল্লাহ গাঢাকা দিয়েছে।
এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসার পূরবী রানী বালা বাদী হয়ে থানায় মামলা করেছেন। তিনি বলেন, ‘ডিলার শফিক বিল্লাহ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। তার বদলে তার ভাই হামিম বিল্লাহ ব্যবসা পরিচালনা করতেন। অভিযানের খবর পেয়ে খাদ্য কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা সেখানে সরকারি ওএমএসের আটার বস্তা পরিবর্তনের প্রমাণ পান।’ এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে ওএমএসের মাল পাচারের সাথে খাদ্য কর্মকর্তাও জড়িত বলে এলাকা বাসী জানায়।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম