‘হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বিভাগীয় ও জেলা প্রশাসন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। আজ (বুধবার) সকালে বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং প্রশাসনের কর্মচারি-কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। র্যালি শেষে কারেক্ট্ররেট স্কুল এন্ড কলেজে হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। একই সাথে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাত ধোয়ার পদ্ধতি শিখানো হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ ছামিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ।
এসময় জেলা প্রশাসক মুফিদুল আলমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
