ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গাইবান্ধায় ১৯ কেজি গাঁজা ও মোটরসাইকেল সহ মাদক কারবারি গ্রেপ্তার

অপরাধ | গোপাল মোহন্ত, গাইবান্ধা প্রতিনিধি

(১ বছর আগে) ১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৪:৫০ অপরাহ্ন

banglahour

গাইবান্ধা সদরে ১৯ কেজি গাঁজাসহ বাবুল আহমেদ (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত বাবুল আহমেদ বগুড়া জেলার সদর উপজেলার কালসি মাটি দক্ষিণপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শাহ্ নেওয়াজ।

এর আগে বুধবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার খোলাহাটি ইউনিয়নের পূর্ব কোমরনই (বাধের মাথা) এলাকা থেকে ওইসব গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১০টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কুড়িগ্রাম থেকে আসা বগুড়াগামী একটি ১৫০ সিসির  মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। এসময় মোটরসাইকেলটির পেছনের সিটে বাঁধা একটি বস্তা থেকে চারটি পলিথিন প্যাকেটে মোট ১৯ কেজি শুকনা গাঁজা জব্দসহ তাকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে ওই সব গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শাহ্ নেওয়াজ বলেন, ১৯ কেজি গাঁজাসহ জব্দকৃত এসব আলামতের মূল্য ৬ লাখ ৪৫ হাজার টাকা। গ্রেপ্তারকৃত বাবুল আহমেদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম