ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটিতে ভূমি কমিশনের বৈঠক প্রতিহতের ঘোষণা

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি

(৯ মাস আগে) ১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৫:০০ অপরাহ্ন

banglahour

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক প্রতিহত ও আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে রোববার (১৯ অক্টোবর) রাঙ্গামাটিতে দিনব্যাপী বিক্ষোভ, ঘেরাও ও অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় রাঙ্গামাটি শহরের এক রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন পিসিসিপি রাঙ্গামাটি জেলা সভাপতি মো. তাজুল ইসলাম তাজ।
তিনি বলেন, বিতর্কিত ভূমি কমিশনের বৈঠক প্রতিহত করতে এবং আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে আমরা রাঙ্গামাটি শহরে অবরোধ ও বিক্ষোভসহ সভা স্থল ঘেরাও  প্রয়োজনে হরতাল কর্মসূচী পালন করা হবে। উক্ত কর্মসূচি বাস্তবায়নে দল মত নির্বিশেষে সকলের উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।
পিসিসিপি’র দাবিগুলোর মধ্যে রয়েছে- ভূমি কমিশনে জাতিগোষ্ঠীভিত্তিক সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করা, ভূমি জরিপ সম্পন্নের পর কার্যক্রম শুরু, ২০১৬ সালের সংশোধনী আইনের সাংঘর্ষিক ধারা বাতিল, কমিশনের ক্ষমতা ২০০১ সালের আইনে ফেরানোসহ অন্যান্য দাবি।
সংবাদ সম্মেলনে পিসিসিপি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের সভাপতি মো. নূর হোসেন, পিসিএনপি জেলা সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবিরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পিসিসিপি ঘোষিত দাবি সমূহ হলো: ১। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনে জনসংখ্যা অনুপাতে সকল জাতি গোষ্ঠী থেকে সমান সংখ্যক সদস্য নিশ্চিত করতে হবে। ২। পার্বত্য চট্টগ্রামে ভূমি বিরোধ নিস্পত্তি এর কার্যক্রম শুরুর পূর্বে, ভূমির বর্তমান অবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ভূমি জরিপ সম্পন্ন করতে হবে। ৩। জাতি-ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের ভূমির উপর ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক ভূমি কমিশন সংশোধনী আইন ২০১৬ এর ধারা সমূহ বাতিল করতে হবে। ৪। পার্বত্য চট্টগ্রামের ভূমি ব্যবস্থাপনা দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রবর্তন করতে হবে এবং সমতলের ন্যায় জেলা প্রশাসকগণকে ভূমি বিরোধ নিস্পত্তির অধিকার দিতে হবে। ৫। কমিশন কর্তৃক ভূমি বিরোধ নিস্পত্তির কারনে কোন ব্যক্তি ক্ষতিগ্রস্থ হলে তাকে পার্বত্য চট্টগ্রামে সরকারি খাস জমিতে পূনর্বাসনের ব্যবস্থা করতে হবে। ৬। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের চেয়ারম্যানের ক্ষমতা ২০০১ সালের ভূমি কমিশন আইন অনুযায়ী বলবৎ করতে হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯