খুলনায় নৌবাহিনীতে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ১৬ যুবককে দুইটি আবাসিক হোটেলে জড়ো করলে নৌবাহিনীর অভিযানে প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনীতে-২০২৬ ব্যাচের নবীন নাবিক ভর্তির কার্যক্রম শুরু হলে প্রতারক চক্র জেলার বিভিন্ন স্থান থেকে নৌবাহিনীতে ভর্তির প্রলোভন দেখিয়ে খুলনা মহানগরের দুইটি আবাসিক হোটেল থেকে ১৬ জন যুবক ও বিভিন্ন প্রশ্নপত্র, উত্তর পত্র, ব্ল্যাংক ব্যাংক চেক ও আনুষাঙ্গিক নথিপত্র জব্দ করেন নৌবাহিনীর সদস্যরা। আটক দুই প্রতারকে খুলনা সদর থানায় সোর্পদ করা হয়েছে। আজ সকালে সদর থানা চত্বরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন খুলনা কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান। তিনি জানান, প্রতারক চক্রের সদস্যরা ১০-১৫ লক্ষ টাকার বিনিময়ে তাদেরকে চাকুরির প্রলোভন দেখিয়ে তাদের নিকট থেকে স্বাক্ষরিত ব্লাংক ব্যাংক চেক এবং ব্ল্যাংক স্টাম্প নিয়ে নেয়। এছাড়া প্রতারক চক্রের পক্ষ হতে প্রার্থীদেরকে ভর্তি সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন ও উত্তর পত্র সরবরাহ করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
