ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সেনাবাহিনীর তেজস্বী বীর লংগদু জোনের অভিযানে অবৈধ অস্ত্রসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

অপরাধ | রাঙ্গামাটি প্রতিনিধি

(১ বছর আগে) ১৮ অক্টোবর ২০২৫, শনিবার, ৬:৩৭ অপরাহ্ন

banglahour

রাঙ্গামাটির লংগদু (তেজস্বী) সেনা জোনের সফল অভিযানে বাঘাইছড়ি উপজেলার লাইলাঘোনা এলাকায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্যসহ একটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লংগদু জোনের তত্ত্বাবধানে একটি  টহলদল লাইলাঘোনা-নালবোনিয়া রুটে বিশেষ অভিযান পরিচালনা করে। শুক্রবার রাত আনুমানিক ১টার সময় দুইজন সন্দেহভাজন চোরাকারবারীকে শনাক্ত করা হলে, তাদেরকে অনুসরণ করা হয়। চোরাকারবারিরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিকভাবে তারা বস্তা ফেলে পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে যায়।
পরিত্যক্ত নৌকা ও আশপাশের এলাকা তল্লাশির মাধ্যমে উদ্ধার করা হয় ১টি দেশীয় তৈরি শর্টগান, ২ রাউন্ড গুলি, ১৫০ কার্টন অবৈধ ভারতীয় সিগারেট, ৯০ পিস ভারতীয় কসমেটিকস এবং ৯২ বোতল দেশীয় মদ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উক্ত পণ্যসমূহ বড় দুরছড়ি এলাকায় পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। চোরাকারবারীরা পালিয়ে গেলেও তাদের শনাক্তকরণ ও আটক প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া সম্পূর্ণ এলাকা বর্তমানে সেনাবাহিনীর কঠোর নজরদারির আওতাধীন।
লংগদু সেনা জোন কর্তৃক জানানো হয় যে, সীমান্ত এলাকাজুড়ে অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম