ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জমি সংক্রান্ত বিরোধে মারামারি,কলেজ ছাত্রী আহত

অপরাধ | হিজলা প্রতিনিধি

(১ বছর আগে) ১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ৭:১৪ অপরাহ্ন

banglahour

বরিশালের কাজীরহাট থানার আদর্শ নগর ইউনিয়নের পূর্ব কাদিরাবাদ এলাকায় জমি সংক্রান্ত বিরোধে মারামারি করে কলেজ ছাত্রী গুরুতর আহত হয়েছে।
তাৎক্ষনিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
জানাজায় রবিবার দুপুর দেড়টার দিকে কলেজ ছাত্রীর মামার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত কলেজ ছাত্রীর মামা কবির হাওলাদার জানান দুপুরে নিজ বাড়িতে গাছের লাকরী কাটতে গেলে প্রতিপক্ষ জাহিদুল ইসলাম, ওমর, সহিদ খান দেশীয় অস্ত্র নিয়ে হামলা করতে আসে। তখন আমার মা ও ভাগ্নি কলেজ ছাত্রী লাবনী আক্তার বাধা দিলে প্রতিপক্ষরা তাকে মাথায় গুরুতর আঘাত করে। এছাড়াও তিনি জানান আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে জোর পূর্বক জমি দখল করে ভোগ করেছেন।
কাজীরহাট থানার তদন্ত কর্মকর্তা দিপঙ্কর রায় বলেন দুপুরে রক্তাক্ত অবস্থায় থানায় আসলে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম