ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কিশোরগঞ্জে প্রাতিষ্ঠানিক সুশাসন ও টেকসই উন্নয়ন অভীষ্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সারাদেশ | সোহেল চৌধুরী, কিশোরগঞ্জ প্রতিনিধি

(৯ মাস আগে) ২০ অক্টোবর ২০২৫, সোমবার, ৯:০০ অপরাহ্ন

banglahour

 সরকারি-বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহে সুশাসনের চর্চা শক্তিশালীকরণ এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে যৌথভাবে কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার করেছেন কিশোরগঞ্জের সেবাপ্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। আজ (২০ অক্টোবর ২০২৫) কিশোরগঞ্জ জেলা প্রশাসন এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “টেকসই উন্নয়ন অভীষ্ট এবং প্রাতিষ্ঠানিক সুশাসন” বিষয়ক কর্মশালায় অংশগ্রহণকারী বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এ অঙ্গীকার করেন। জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন উন্নয়ন সংস্থা এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ ৬৭ জন অংশগ্রহণকারী উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালাটি উদ্বোধন করেন  কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান এবং বিভিন্ন সেশন সঞ্চালনা করেন টিআইবি’র ঢাকা ক্লাস্টার কো-অর্ডিনেটর মো: মাহান উল হক। এতে প্রাতিষ্ঠানিক সুশাসন, এর উপাদান ও বৈশিষ্ট্যসমূহ, সুশাসনের ঘাটতি দূরীকরণে করণীয়, টেকসই উন্নয়ন অভীষ্ট পরিচিতি, লক্ষ্যমাত্রা, গুরুত্ব, উপাদানসমূহ ও দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় টেকসই উন্নয়ন অভীষ্ট ১৬ এর প্রয়োগ কৌশল, বাস্তবায়নে প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীগণ টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতের লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করেন এবং প্রযোজ্য ক্ষেত্রে তা পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকার করেন।  

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফৌজিয়া খান প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করা ছাড়া টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন সম্ভব নয় উল্লেখ করে বলেন, প্রত্যেক দপ্তরকে এখন জনসেবায় নিবিড় নজর দিতে হবে। কোন দপ্তরে এমন কিছু করা যাবে না যা সেবাগ্রহীতার প্রতি বৈষম্য ও অন্যায্যতার পথ তৈরি করে। জনসেবা প্রদানে ন্যায্যতা, আইনের শাসন, ন্যায়-বিচার, সচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে সুষ্ঠু পরিকল্পনা গ্রহণের পাশাপাশি এখন বা¯তবায়নে গভীর নজর দিতে হবে এবং দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এই লক্ষ্যকে সামনে রেখে সকলকে একসাথে কাজ করতে হবে।   
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নিজাবে রহমত, দুদকের উপপরিচালক, মোঃ ইকবাল হোসেন, সনাক সভাপতি স্বপন কুমার বর্মন, জেলা সমবায় কর্মকর্তা মোঃ নবিউল ইসলাম প্রমূখ ।  

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯