ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মর্মান্তিক মৃত্যু

সারাদেশ | বান্দরবান প্রতিনিধি

(৯ মাস আগে) ২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ১০:৫৫ পূর্বাহ্ন

banglahour

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ছৈয়দ আহমদ রাহিম (৪) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ছৈয়দ আহমদ রাহিম নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মধ্যম বাইশারী গ্রামের মো. আক্তারুজ্জামানের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বাড়িতে খেলার সময় রাহিম বৈদ্যুতিক মাল্টি-প্লাগে সংযোগ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় ঘরে থাকা তার মা নামাজে ব্যস্ত ছিলেন এবং বাবা বাড়ির বাইরে ছিলেন। পরে পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বাইশারী বাজারের ডা. নুরুল আমিনের ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুর পিতা মো. আক্তারুজ্জামান বলেন, আমি তখন ঘরের বাইরে ছিলাম, স্ত্রী নামাজ পড়ছিলেন। হঠাৎ শুনি আমার বাচ্চা পড়ে গেছে। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। আমার ছেলেটা চলে গেল আল্লাহর ইচ্ছা।

এ বিষয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সতেজ বড়ুয়া  বলেন, ঘটনাটি শুনেছি। এটি একটি নিছক দুর্ঘটনা। 
নিহত রাহিমের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের মাতম।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯