ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরে পুলিশের অভিযানে মোবাইল ফোন উদ্ধার, আটক - ৪

অপরাধ | মো.মিজানুর রহমান, পিরোজপুর প্রতিনিধি

(১ বছর আগে) ২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৫:৪২ অপরাহ্ন

banglahour

পিরোজপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন সময়ে  চুরি হওয়া মোট ২৯টি মোবাইল ফোন এবং ২৬,১৮০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এছাড়া, ৩টি ফেইক ফেসবুক একাউন্ট শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা  ১১টায় পুলিশ সুপার কার্যালয় বসে আনুষ্ঠানিক ভাবে উদ্ধারকৃত এ সমস্ত মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার  খাঁন মুহাম্মদ আবু নাসের (পিপিএম)।

ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে, পিরোজপুর জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া শাখার সদস্যরা জেলার বিভিন্ন থানায় স্থানীয় ওসিদের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। অভিযানে নাজিরপুর, ভান্ডারিয়া, নেছারাবাদ, ইন্দুরকানী, মঠবাড়িয়া ও কাউখালী থানার এলাকাগুলো থেকে হারানো মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

অন্যদিকে, সোমবার রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার  (ডিবি)একটি টিম ভান্ডারিয়া থানার তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করে। তারা দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিস ডেলিভারিম্যান সেজে মোবাইল ও টাকা হাতিয়ে আসছিল। এ সময় তাদের কাছ থেকে ২৬,১৮০ টাকা উদ্ধার করা হয়।

ভুক্তভোগীরা তাদের হারানো মোবাইল ও টাকা ফিরে পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পুলিশ সুপার জানিয়েছেন,ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে তারা সর্বদা তৎপর থাকবে।

 

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম