ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরে ২৪ দলীয় মেগা গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে ইমন- খসরু চ্যাম্পিয়ন

খেলা | মো.মিজানুর রহমান, পিরোজপুর প্রতিনিধি

(১১ মাস আগে) ২২ অক্টোবর ২০২৫, বুধবার, ২:০৮ অপরাহ্ন

banglahour

 পিরোজপুরে জেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব -২০২৫ উপলক্ষে ২৪ জেলার সমন্বয়ে মেগা গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। 
আজ বুধবার সকাল ৬ টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে এ টুর্নামেন্টের সমাপ্ত হয়।
এতে মাদারীপুর জেলার ইমন ও খসরু জুটি চ্যাম্পিয়ন এবং বাগেরহাটের গালিব ও পলক  রানার্স আপ ট্রফি  অর্জন করে ।
এর পূর্বে গতকাল সন্ধ্যা ৬ টায় স্থানীয় অফিসার্স ক্লাব গ্রাউন্ডে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান ও পুলিশ সুপার খাঁন মোহম্মদ আবু নাসের শাটল ককের ফিতা কেটে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এ সময়, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,রাজনীতিবিদ,সংবাদ মাধ্যমের কর্মী,  সুশীল সমাজের প্রতিনিধি এবং স্কুল -কলেজের শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক  দর্শক উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে থেকে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, জেলা ক্রীড়া কর্মকর্তা হুসাইন আহমাদ।

 

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম