পটুয়াখালীরঃ মৎস্যবন্দর মহিপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন। মিছিলে মহিপুর থানা স্বেচ্ছাসেবক লীগ সহযোগিতা করেছে বলে স্থানীয় তাদের দলীয় একটি সূত্র নিশ্চিত করেছে। শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মহিপুরের ইউসুফপুর বালিকা দাখিল মাদ্রাসার সামনে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ২৯ ও ৩০ নভেম্বর পূর্বঘোষিত দেশব্যাপী লকডাউন কর্মসূচি সফল করতে এ মশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
###

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
