ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গার ভারত সীমান্তের কুতুবপুর গ্রামে,পাচারের আগেই অবৈধ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

অপরাধ | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(১ বছর আগে) ২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৫:০৪ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামে পাচারের আগেই অবৈধ স্বর্ণের বার ও পাচার কাজে ব্যবহৃত কালো রঙের টিভিএস মেট্রো ১১০ সিসির মোটরসাইকেলসহ পাচারকারীকে বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা আটক করেছে। তার কাছ থেকে উদ্ধার করা স্বর্ণের বারের ওজন ১৪০ দশমিক ৫৩ গ্রাম। জব্দকরা স্বর্ণ ও মোটরসাইকেল এবং মোবাইল ফোন সেটের তালিকা মূল্য আনুমানিক ২৬ লাখ ৮৩ হাজার ৫১৭ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটক হাসেম বিশ্বাস (৪৮) একই উপজেলা ও ইউনিয়নের মুন্সীপুর গ্রামের জসিম বিশ্বাসের ছেলে। 
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল সোয়া ৩টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বিশেষ গোয়েন্দা তথ্যে জানতে পারেন যে,চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা ভারতে স্বর্ণ পাচার করবে। ওই তথ্য ও সংবাদের ভিত্তিতে তারই তত্ত্বাবধায়নে বিজিবির একটি সশস্ত্র দল সীমান্ত খুঁটি নম্বর ৯৩/৩-আর হতে আনুমানিক ১ হাজার ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুতুবপুর গ্রামের পাকা রাস্তার পাশে অবস্থান নেয়। পরবর্তীতে ওই দিন  আনুমানিক সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের দিকে মোটরসাইকেলযোগে এক সন্দেহভাজন ব্যক্তিকে যেতে দেখে তাকে থামার সংকেত দিলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বিজিবি টহল দল তাকে ধাওয়া করে আটক করে। এরপর দেহ তল্লাশীকরে তার পরোনের লুঙ্গির কোচরে লুকানো অবস্থায় সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো ১টি প্যাকেট উদ্ধার করে। উদ্ধারকরা প্যাকেট হতে ১টি স্বর্ণের বার জব্দ করা হয়। এছাড়া আটক ব্যক্তির ব্যবহৃত ১টি মোবাইল ফোন সেট ও ১টি কালো রঙের টিভিএস মেট্রো ১০০ সিসির মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকরা স্বর্ণের বার ডিজিটাল স্কেলে ওজন করা হলে সর্বমোট ১৪০.৫৩ গ্রাম ওজন পাওয়া যায়। 
এ ঘটনায়  সুবেদার হাবিবুর রহমান বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করে আটক ব্যক্তিকে জব্দকরা মালামালসহ থানায় হস্তান্তর করেছে। উদ্ধারকরা স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হবে বলে তিনি জানান।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম