ঢাকা, ২৫ মে ২০২৬, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মা ইলিশ রক্ষার অভিযানের শেষ দিনে সাড়ে ৮ হাজার মিটার জাল ও ২ মন ইলিশসহ ২৬ জেলে আটক

অপরাধ | পটুয়াখালী প্রতিনিধি

(৬ মাস আগে) ২৫ অক্টোবর ২০২৫, শনিবার, ১:১২ অপরাহ্ন

banglahour

পটুয়াখালীর কলাপাড়ায় মা ইলিশ রক্ষার অভিযানের শেষ দিনে সাড়ে ৮ হাজার মিটার জাল ও ২ মন ইলিশসহ ২৬ জেলে আটক করেছে উপজেলা প্রশাসন। গতকাল রাত এগারোটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত আন্ধারমানিক ও রাবনাবাদ নদী মোহনায় উপেজলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ইউএনওর নির্দেশে আটককৃত প্রত্যেক জেলেকে ২ হাজার টাকা করে ৫৬ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাউছার হামিদ। এছাড়া জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলো বিভিন্ন এতিমখানা বিতরন করা হয়। 
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, রাত বারোটা পর্যন্ত আমাদের অভিযান চলবে। এই সময়ের মধ্যে কেউ নদী বা সাগরে নামলে তার বিরুদ্ধে আরো কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯