ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দুর্নীতির অভিযোগে রাঙ্গামাটির লংগদু সদর হাসপাতালে দুদকের অভিযানে ব্যাপক অনিয়মের প্রমাণ

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি

(১০ মাস আগে) ২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২:০৪ অপরাহ্ন

banglahour

রাঙ্গামাটি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন ও দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. রাজু আহমেদ এর নেতৃত্বে দুর্নীতির অভিযোগে লংগদু সদর হাসপাতালে দুদকের অভিযান পরিচালনা করা হয়েছে। 
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল দশটায় রাঙ্গামাটি দুুর্নীতি দমন কমিশনের দুই সদস্য বিশিষ্ট সদস্যর নেতৃত্বে হাসপাতালে দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। 
এসময়ে দুদকের অভিযানে বিশাল অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মিলে হাসপাতালে। সকাল ৯টায় হাসপাতলে প্রবেশ করেন দুদকের টিম। এসময় দায়িত্বরত ডাক্তারসহ স্টাফরাও যথা সময়ে হাসপাতালে উপস্থিত হয়নি তার প্রমাণও মিলে। এছাড়াও উপস্থিত নাই হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান রাজু। তিনি ছুটি ছাড়া কোথায় আছে জানেননা সিভিল সার্জন নিজেও।  হাসপাতলের খাবারের অনিয়ম দেখার মত। খাবারের আইটেমে যা দেওয়ার কথা তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। একজনের লাইসেন্স ব্যবহার করে অন্যজন খাবার পরিবেশন করছে। তাছাড়া হাসপাতালের পরিবেশ, ওষুধ পত্রর নাই কোন ডিসিপ্লিন।  
এবিষয়ে দুর্নীতির অভিযোগ এনে দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন বলেন, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আমরা সকাল ৯টায় হাসপাতালে অবস্থান করে হাসপাতালের বেহাল দশা পাই। কোন কিছুর সাথে কোন কিছুর মিল পাওয়া যায়নি। এমনকি সরকারী বিভিন্ন সম্পদ অযথা নষ্ট করে ফেলছে। নতুন ৫০ শয্যা হাসপাতাল ভবনের বড় বড় ফাটল এখানে অবস্থা খুবই খারাপ। তিনি জানান, দ্রুত এই সকলে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিবে দুদক।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম