ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিপুল পরিমান ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী শহীদুল মৃধা আটক

অপরাধ | পটুয়াখালী প্রতিনিধি

(১ বছর আগে) ৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৬:৪৩ অপরাহ্ন

banglahour

পটুয়াখালী সদর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম মৃধাকে(৫০) আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে নয়শত দুই পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ টাকা উদ্ধার করে পুলিশ। শহিদুল মৃধা পৌর শহরের কলের পুকুর পাড় এলাকার মৃত তজুমদ্দিন মৃধার ছেলে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইমতিয়াজ আহমেদ জানান,আটক শহিদুল পটুয়াখালীর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। সম্প্রতি সে আবার বেপরোয়াভাবে মাদক বিক্রি শুরু করে।  স্থানীয়দের কাছ থেকে এমন অভিযোগ পাওয়ার পর পুলিশ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং গতকাল রাতে অভিযান চালিয়ে নয়শত দুই পিস ইয়াবাসহ তাকে হাতে নাতে আটক করে।
তিনি আরো জানান,সদর থানা পুলিশ মাদক উদ্ধারে অত্যন্ত তৎপর রয়েছে। আটক শহিদুলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম