ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় কোমরে ধারালো ছুরিসহ জহির শেখ (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ডের পশ্চিম হাসামদিয়া গ্রামের ওই পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
সে ভাঙ্গা পৌরসভার নুরপুর গ্রামের কুটি মিয়ার জামাতা বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, পশ্চিম হাসামসিয়া গ্রামের ভাঙ্গা সরকারি পাইলট স্কুল সংলগ্ন একটি পরিত্যক্ত পুকুরের মধ্যে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন জানান, ওই যুবকের কোমরে থাকা একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন রয়েছে। মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে। আগামীকাল শুক্রবার মরদেহটি ফরিদপুর মর্গে পাঠানো হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
