ঢাকা, ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ ও ভোটের অধিকার নিশ্চিত করতে চায় বিএনপি — মাহমুদ হাসান খান বাবু

রাজনীতি | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি

(৯ মাস আগে) ২ নভেম্বর ২০২৫, রবিবার, ২:৫৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:২৩ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা ইউনিয়নে পথসভায় বিজিএমইএয়ের ও জেলা সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু বলেছেন, বিএনপি ফেসিস্টমুক্ত বাংলাদেশ  চায় ও  জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে চায়। আগামী বছর ফেব্রুয়ারি মাসে সংসদ নির্বাচন। এ নির্বাচনের জন্য আমরা অনেক দিন অপেক্ষা করেছি। এর আগে, দিনের নির্বাচন হয়েছিল রাতে,যা আমাদের অজানা নয়। এসব দেখতে দেখতে বাংলাদেশের মানুষ অতিষ্ট বিরক্ত। আর আমরা যারা রাজনীতির সঙ্গে জড়িত,আমরা ফেসিস্ট সরকারের সময় অত্যাচারিত, নির্যাতিত ও নিপিড়িনের শিকার হয়েছিলাম। আশা করছি এ সরকার একটি সুন্দর নির্বাচন দেবে। ভোটারদের মতামতের প্রতিফল যাতে ঘটে সেই ব্যবস্থা করা হবে। আমরা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাচ্ছি এবং দলের পক্ষে অনেক গুলো যুক্তি দেখাচ্ছি। ২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপি দলীয়ভাবে এ রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা কর্মসূচি দিয়ে দিয়েছিল। এই ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন হলে বাংলাদেশে আর কোন স্বৈরাচার তৈরি হবে না। যে কোন মানুষ যত বেশী ক্ষমতাবান হবে সেই মানুষ তত বেশী স্বৈরাচার হবে। বাংলাদেশের ইতিহাসে মানুষ বিএনপির প্রতি আস্তা রেখে বার বার ভোট দিয়েছে। কোন বার দেশ পরিচালনার দায়িত্ব পেয়ে আমরা দেশ পরিচালনা করেছি, কোন বার আমরা বিরোধী দলে থেকে দায়িত্বশীল ভুমিকা রেখেছি। আমাদের দল ক্ষমতায় গেলে আমরা রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন করব, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে, কৃষির উন্নয়ন হবে।
তিনি শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত  চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কার্পাসডাঙ্গা, কানাইডাঙ্গা, শীবনগর, হুদাপাড়া, কুতুবপুর,পীরপুরকুল্লা গ্রামে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথাগুলো বলেন। 
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করা গেলে সারা দেশে তৃণমূল পর্যায়ে উন্নয়ন হবে।
তিনি ২০১৮ সালের নির্বাচনের অভিজ্ঞতাকে দুঃস্বপ্ন উল্লেখ করে বলেন, এদেশের পলাতক ফেসিষ্ট শেখ হাসিনার সরকারের মত আর কোনো ফেসিস্টের জন্ম হোক এবং  দিনের ভোট রাতে আমরা তা চায়নি।
পথসভায়  তাঁর সঙ্গে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জেলা ছাত্রদলের সভাপতি শাহাজাহান, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনুসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের শীর্ষস্থানীয় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল এবং মহিলা দলের নেতৃবৃন্দ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম