ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় বিএনপি অফিসে বোমা ও গুলির হামলা, নিহত ১, আহত ২

অপরাধ | ব্যুরো প্রধান খুলনা

(১০ মাস আগে) ৩ নভেম্বর ২০২৫, সোমবার, ১১:৪০ পূর্বাহ্ন

banglahour

খুলনার কুয়েট রোড এলাকায় বিএনপি অফিসে সন্ত্রাসীদের বোমা হামলায় ও গুলিতে এমদাদুল হক নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মামুন শেখ সহ আরও দুই জন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  
এলাকাবাসী জানা যায়, রোববার (২ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অফিসে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ অফিসে পরপর দুটি বোমা  নিক্ষেপ করে।  পরে বিএনপি নেতা মামুন শেখ লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়ে সন্ত্রাসীরা। এতে মামুন, এমদাদ সহ ৩ জন গুরুত্বর আহত হয়। মাথায় গুলি লাগে। পরে রত্তাক্ত অবস্থায় ৩ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এমদুদুলকে মৃত ঘোষনা করেন। মোঃ মামুন শেখ  খুলনা আড়ঘাটা  থানার যোগীপোল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। সন্ত্রীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানায় পুলিশ  এ ঘটনার পর যোগীপোল  এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম