কিশোরগঞ্জ ২ কটিয়াদী- পাকুন্দিয়া সংসদীয় আসন থেকে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির মনোনয়ন নিশ্চিত করলেন আইনজীবী মো.জালাল উদ্দিন।
সোমবার ( ৩ অক্টোবর ) ঢাকায় বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা নাম ঘোষণা করেছেন৷
মো. জালাল উদ্দীন পাকুন্দিয়া উপজেলা বিএনপি আহবায়ক৷ একিসাথে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)।
নাম ঘোষণার পর তার দলীয় নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন৷ সমাজিক মাধ্যমে অভিনন্দন বার্তা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই।
এডভোকেট মো. জালাল উদ্দিন ১৯৯৪ সালের (৩০ এপ্রিল) আইনজীবী সমিতিতে যোগদান করেছিলেন। তিনি জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এবং জেলা বিএনপির সহ-সভাপতি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
