জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী নির্বাচনে ২৪ এর অভ্যূত্থানে যাদের নির্দেশে হাজারের অধিক মানুষকে খুন করা হয়েছে, গণহত্যা করা হয়েছে, বিডিআর হত্যাকান্ড, শাপলা হত্যাকান্ড থেকে শুরু করে হাজার হাজার গুম, খুন বিচার বহির্ভূত হত্যা করেছে সেই খুনিরা এই বাংলাদেশে কোন গণতান্ত্রিক পক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহন করতে পারে না। আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ করার কোন অধিকার নেই।
আজ(সোমবার) সন্ধ্যায় নগরীর একটি হোটেলে ময়মনসিংহ বিভাগের চার জেলার আহ্বায়ক এবং সদস্য সচিববের সাক্ষাতকার পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ইসি যদি আগের মত দলীয় কোন কমিশনে পরিণত হয়। তাহলে পরিণতি তাদের পূর্বসূরীদের মতই হবে।
এসময় দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
