ঢাকা, ১৭ জুন ২০২৬, বুধবার, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গার দুই আসনে বিএনপির একক প্রার্থী শরীফুজ্জামান ও মাহমুদ হাসান খান বাবু

রাজনীতি | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(৭ মাস আগে) ৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ৯:৫৯ পূর্বাহ্ন

banglahour

 আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার রাজনীতিতে বহুল প্রতীক্ষিত মনোনয়ন পর্বের অবসান ঘটিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে একক প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এই বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করেন এবং এই দুই গুরুত্বপূর্ণ আসনে শক্তিশালী সাংগঠনিক নেতৃত্বের ওপর আস্থা রাখার সিদ্ধান্ত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিকভাবে চুয়াডাঙ্গা-১ (সদর ও আলমডাঙ্গা) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
অন্যদিকে, চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা ও জীবননগর) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ এবং বিজিএমইয়ের সভাপতি মাহমুদ হাসান খান বাবু। তাঁর এই মনোনয়নকে দলের একটি কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। কেন্দ্রীয় পর্যায়ে তাঁর পরিচিতি, শক্তিশালী সাংগঠনিক ক্ষমতা এবং অর্থনৈতিক খাতে তাঁর নেতৃত্ব স্থানীয় ভূমিকা এই আসনে দলের অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছে বিএনপি। এর মাধ্যমে দল সাংগঠনিক ও অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী দু'জন নেতাকে দলীয় মনোনয়ন দিল।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯