ঢাকা, ২৫ মে ২০২৬, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কিশোরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, একজন গ্রেফতার

রাজনীতি | সোহেল চৌধুরী কিশোরগঞ্জ প্রতিনিধি।

(৬ মাস আগে) ৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ৭:৩৫ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের সতাল এলাকায় জেলা পরিষদ সংলগ্ন স্থানে এ মিছিল অনুষ্ঠিত হয়। ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মিছিলকারীদের বেশিরভাগই মুখে মাস্ক ও মাথায় হেলমেট পড়া ছিল। মিছিলের পর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর কিশোরগঞ্জ পৌর ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম দিপুকে বিকেল তিনটায় সতাল এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেয়, “অবৈধ ট্রাইব্যুনাল মানি না, মানবো না”, “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে”, “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” ইত্যাদি।

জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ১৩ নভেম্বর থেকে লকডাউন কর্মসূচি পালন করা হবে।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, আজ সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের সতাল এলাকায় ঝটিকা মিছিল করে। এরপর তারা ফেসবুকে ভিডিও ছেড়ে দেয়। বিকেল তিনটার দিকে সতাল এলাকা থেকে কিশোরগঞ্জ পৌর ছাত্রলীগের নেতা জাহিদুল ইসলাম দীপুকে গ্রেফতার করে পুলিশ। বাকিদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯