ঢাকা, ২৪ আগস্ট ২০২৬, সোমবার, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাশিয়ান হাউস ঢাকায় উদযাপিত হলো রাশিয়া পতাকা দিবস

জাতীয় | প্রেস বিজ্ঞপ্তি।

(৫ ঘন্টা আগে) ২৪ আগস্ট ২০২৬, সোমবার, ৬:৪৪ পূর্বাহ্ন

banglahour

রাশিয়ান হাউস ঢাকা বিশেষ আয়োজনের মধ্য দিয়ে রাশিয়া পতাকা দিবস উদযাপন করেছে। বর্ণাঢ্য এ অনুষ্ঠানে সাংবাদিক, রাশিয়ান সরকারের স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থী, রুশ ভাষা পাঠ্যক্রমের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা অংশ নেন।


অনুষ্ঠানের শুরুতে রাশিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে রাশিয়ার জাতীয় পতাকার ইতিহাস, এর তাৎপর্য এবং রাষ্ট্রীয় পরিচয়ের অন্যতম প্রধান প্রতীক হিসেবে এর গুরুত্ব তুলে ধরে বিশেষ বক্তব্য ও প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।


রুশ ভাষা পাঠ্যক্রমের শিক্ষার্থীরা অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা রাশিয়ার জাতীয় পতাকাকে উৎসর্গ করে রচিত একাধিক রুশ কবিতা আবৃত্তি করেন। এর মধ্যে ছিল ‘ফ্ল্যাগ অব রাশিয়া’, ‘রাশিয়ান ফ্ল্যাগ’ এবং ‘অ্যাবাউট দ্য কালারস অব দ্য ফ্ল্যাগ’।


সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণকারী ও শিক্ষার্থীরা রাশিয়ার জনপ্রিয় কয়েকটি লোকগীতি পরিবেশন করেন। এর মধ্যে ছিল ‘শিরোকায়া স্ত্রানুমায়া রাদনায়া’, ‘কাতিউশা’, ‘কালিনকা’ এবং ‘মাতুশকা’।

গান ও কবিতার মাধ্যমে রুশ সংস্কৃতি ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের অনুষ্ঠান দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক বোঝাপড়া জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত অতিথিরা রাশিয়ার ইতিহাস, সংস্কৃতি ও জাতীয় প্রতীকের গুরুত্ব সম্পর্কে জানার সুযোগ পান।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম