ঢাকা, ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কৃষক দলের সাথে ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর মতবিনিময়

রাজনীতি | বান্দরবান প্রতিনিধি

(৯ মাস আগে) ৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৩:৩৩ অপরাহ্ন

banglahour

বান্দরবান জেলা কৃষক দলের সাথে ৩০০ নং বান্দরবান আসনের ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক রাজপুত্র সাচিং প্রু জেরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (বৃহস্পতিবার) দুপুরে বান্দরবানের পুরাতন রাজবাড়ীস্থ রাজপুত্র সাচিং প্রু জেরীর বাসভবন প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০০ নং আসনের ধানের শীষের প্রার্থী, সাবেক এমপি ও বান্দরবান জেলা বিএনপির আহবায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বান্দরবান জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মনির হোসেন ভূইয়া, এবং সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের সভাপতি ইয়াছিনুল হক চৌধুরী রিপন।

মতবিনিময় সভায় জেলা কৃষক দল, সদর পৌর কৃষক দল ও সদর উপজেলা কৃষক দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

সভায় রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, ধানের শীষের বিজয় মানেই দেশের কৃষকের বিজয়। কৃষকই দেশের মেরুদণ্ড, তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে বিএনপি সবসময় পাশে থাকবে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম