ঢাকা, ২৬ আগস্ট ২০২৬, বুধবার, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনা-৩ আসনে শোকের ছায়া: বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের শ্বশুর ইন্তেকাল

রাজনীতি | ব্যুরো প্রধান খুলনা

(৯ মাস আগে) ৭ নভেম্বর ২০২৫, শুক্রবার, ৮:৩৮ পূর্বাহ্ন

banglahour

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল-এর শ্বশুরের মৃত্যুতে খুলনা- ৩ আসনে শোকের ছায়া নেমেছে।   
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ এর বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল-এর শ্বশুর ও তাঁর সহধর্মিণী শামীমা পারভীন এর পিতা,  কাজী আফসার উল ইসলাম ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় বিএনপি সহ খুলনা মহানগর জেলা,উপজেলা,ওয়ার্ডে বিএনপি নেতৃবৃন্দ।  
এদিকে মরহুমের জানাযার নামাজ আজ  শাহাবাদ মাজিদিয়া মহিলা আলিম মাদ্রাসা, রহমতগঞ্জ, নড়াইল সদর, নড়াইল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।  পরিবার, রাজনৈতিক সহকর্মী, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর অংশগ্রহণে এক শোকাবহ পরিবেশে জানাজা অনুষ্ঠিত হয়।  নামাজে জানাজা শেষে মরহুমকে নড়াইল পৌর কবরস্থানে দাফন করা হয়। দাফনের আগে খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী বকুলের কাছের বন্ধু বিএনপি'র কেন্দ্রীয় সংসদের তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বন্ধুর শ্বশুরের শেষ যাত্রার খাটিয়া ঘাড়ে নিয়ে পাশে থাকতে দেখা যায়।
খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ জানাজায় অংশ নিয়েছেন। খুলনা ৩ আসনের নেতা কর্মীরাও জানাজায় অংশ নিয়েছেন। বকুলের  শশুরের মৃত্যুতে বিশেষ করে খুলনার ৩ আসনে শোকের ছায়া নেমেছে। রাজ নৈতিক সকল কর্মকান্ড আজ স্থগিত রাখা হয়। মরহুমে রুহের মাগফিরাত কামনা করেছেন তারা।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম