ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হানাহানি বন্ধ করে সুষ্ঠু ধারার রাজনীতি চর্চার আহ্বান পিংকু'র

রাজনীতি | ফরিদপুর প্রতিনিধি

(৮ মাস আগে) ১০ নভেম্বর ২০২৫, সোমবার, ১১:৩২ পূর্বাহ্ন

banglahour

ফরিদপুরে বিএনপি'র দু'পক্ষের সংঘর্ষের সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত বোয়ালমারী  উপজেলা যুবদলের আহ্বায়ক মিনাজুর রহমান লিপন মিয়া'র শারিরীক অবস্থার খোঁজ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু।  

রোববার সন্ধ্যায় দলের স্থানীয় নেতা কর্মীদের সাথে নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মিনাজুরকে দেখতে যান তিনি।

এ সময় পিংকু বলেন, স্বৈরাচার পতনের আন্দোলন থেকে বেঁচে ফিরলেও নিজেদের কোন্দলে মৃত্যুর মুখে পতিত হয়েছে রাজপথের লড়াকু সৈনিক যুবদল নেতা মিনাজুর। দলের বৃহত্তর স্বার্থে অভ্যন্তরীণ কোন্দল, হানাহানি বন্ধ করে সুষ্ঠু রাজনীতি চর্চার জন্য নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে উল্লেখ করে মিনাজুর এর স্ত্রী জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক মুন্নী খাতুন এ ঘটনার বিচার দাবি করে দলের সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন।

গত শুক্রবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে বোয়ালমারী উপজেলা বিএনপির খন্দকার নাসির ও শামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। দু'পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে মিনাজুরকে কুপিয়ে আহত করে। আশংকাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে মিনাজুল এর মাথায় ৩৬ টি সেলাই দেওয়া হয়। 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯