ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬, শনিবার, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আর অপেক্ষা নয় আসছে 'থ্রি ইডিয়টস'-এর সিক্যুয়েল

বিনোদন | বিনোদন ডেস্ক।

(৫৩ মিনিট আগে) ২৪ অক্টোবর ২০২৬, শনিবার, ৮:৩৭ অপরাহ্ন

banglahour

বলিউডের অন্যতম ব্লকবাস্টার সিনেমা 'থ্রি ইডিয়টস'-এর সিক্যুয়েল নির্মাণের খবরটি অবশেষে নিশ্চিত করেছেন অভিনেতা আমির খান। সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে আমির খান নিজেই এই ঘোষণা দেন।

দীর্ঘদিন ধরে এই ছবির দ্বিতীয় কিস্তি নিয়ে নানা জল্পনা-কল্পনা চললেও সম্প্রতি ছবির কাজ অনেক দূর এগিয়েছে বলে জানা গেছে।

প্রথম পর্বের মতো এই সিক্যুয়েলটিও পরিচালনা করছেন রাজকুমার হিরানি। ছবির চিত্রনাট্য লেখার কাজ বর্তমানে চলছে এবং আমির খান এটিকে "চমৎকার ও দারুণভাবে লেখা" বলে উল্লেখ করেছেন।

নতুন এই ছবিতে আমির খান আবারও তার আইকনিক 'ফুংসুখ ওয়াংড়ু' ওরফে 'র‍্যাঞ্চো' চরিত্রে ফিরছেন। পাশাপাশি প্রথম পর্বের বাকি দুই 'ইডিয়ট'—আর মাধবন (ফারহান) এবং শরমন জোশী (রাজু)-সহ কারিনা কাপুর খানেরও এই ছবিতে ফেরার জোরালো সম্ভাবনা রয়েছে।

সিনেমার গল্পটি প্রথম পর্বের ঘটনার প্রায় ১০ থেকে ১৫ বছর পরের প্রেক্ষাপট নিয়ে তৈরি হবে। এতে র‍্যাঞ্চো, ফারহান ও রাজুর পুনর্মিলন এবং তাদের জীবনের পরবর্তী ধাপের গল্প আগের মতোই রসাত্মক ও এক ভিন্ন সামাজিক বার্তা নিয়ে পর্দায় ফুটিয়ে তোলা হবে।

আমির খান বর্তমানে তার অন্য একটি প্রজেক্টের কাজ করছেন। সেটি সম্পন্ন হওয়ার পর ২০২৭ সালের এপ্রিল মাসের দিকে 'থ্রি ইডিয়টস ২'-এর শুটিং শুরু হতে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০০৯ সালে 'থ্রি ইডিয়টস' ছবিটি মুক্তি পায়। দীর্ঘ দেড় দশক পর সিক্যুয়েল আসার খবরে দর্শক ও ভক্তদের মাঝে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম