ঢাকা, ১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

এদেশ এবং চুয়াডাঙ্গা জেলার সার্বিক উন্নয়নের জন্য ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দিন

রাজনীতি | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(৮ মাস আগে) ১০ নভেম্বর ২০২৫, সোমবার, ১১:৩৪ পূর্বাহ্ন

banglahour

 বিজিএমইএয়ে ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু বলেছেন, এদেশ এবং চুয়াডাঙ্গা জেলার সার্বিক উন্নয়নের জন্য ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দিয়ে দেশ পরিচালনার সুযোগ দিন। বিএনপির নেতাকর্মীরা বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে কোন আপোষ  করেনি, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছে। তাদের অত্যাচার, নির্যাতন, নিপিড়নে জর্জরিত হয়েছে তবুও কোন প্রলোভনে কেউ বিএনপি ত্যাগ করেনি। বিএনপির নেতাকর্মীদের ইমান থেকে কেউ সরাতে পারেনি। যদি পারত তাহলে মাটি কামড়ে দলটাকে ধরে রাখতে পারা যেতনা। শহীদ জিয়ার আদর্শে গড়া দল বিএনপিকে আমরা হৃদয়ের অন্তস্তল থেকে ভালোবাসি। আমাদের দল বলে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এদেশে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে বাংলাদেশের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের নাগরিক। এই নাগরিকদের সবার সমান অধিকার আছে, এই নাগরিক যেই ধর্মের হোক, গোত্রের হোক। এটাই হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মূলমন্ত্র। 
রবিবার বিকাল ৫ টায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন বিএনপি সভাপতি ওসমান গনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুদ্দিন বাদলের সঞ্চালনায় বিএনপি আয়োজিত পথসভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথাগুলো বলেন। সীমান্ত ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড হরিপুর-হাবিবপুর-শাখারিয়া থেকে পথসভা শুরু হয়ে ইউনিয়নের গয়েশপুর, গোয়ালপাড়া, বেনীপুরসহ বিভিন্ন এলাকায় পথসভায় বক্তব্য রাখেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক শাহজাহান আলী,সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, উপজেলা যুবদলের সদস্যসচিব কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল হাসান মোহাম্মদ আবু তালেব, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমন প্রমুখ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯