ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রমজানে দ্রব্য মূল্য সাভাবিক রাখতে বাজার কমিটির সাথে মতবিনিময় সভা

জাতীয় | মু: শাহপরান সাইম

(৩ বছর আগে) ২৭ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ৫:৪০ অপরাহ্ন

banglahour

আসন্ন পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রনে রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সাথে ঢাকার সব বাজার কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রমজানে প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ, মূল্য নির্ধারণ ও বাজার পরিস্থিাতি নিয়ন্ত্রনে রাখতে এ সভার আয়োজন করা হয়।  

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত রাজধানীর কাওরান বাজারের টিসিবি ভবনে অনুষ্ঠিত হয় এ মত বিনিময় সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রমজান আত্ন শুদ্ধির বা সংযমের মাস। কিন্তু এ মাসে কেউ কেউ থাকে যারা মজুদদারি করে বা দ্রব্য মূল্য বৃদ্ধি করে অতিরিক্ত মুনাফা আদায় করতে চায়।

বাজার সভাপতিদের উদ্দেশ্য করে তিনি বলেন, এমন পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখা আপনাদের নৈতিক দায়িত্ব। যে যার অবস্থান থেকে সাধারন মানুষের সুবিধার্থে আপনাদের এ দায়িত্ব পরিপূর্ণ ভাবে পালন করবেন। আবার সততার সাথে ব্যবসা করার প্রতিও ব্যবসায়িদের আহবান জানান তিনি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন কমিটির মহাপরিচালক ও অতিরিক্ত সচিব (বানিজ্য মন্ত্রনালয়) এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে ঢাকার টিসিবি ভবনের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  সভাপতির বক্তব্যে এ এইচ এম সফিকুজ্জামান বলেন, কোন বাজারে পণ্যের দাম বৃদ্ধির কারণে  অস্থির অবস্থার সৃষ্টি হলে সে বাজার কমিটি দায়বদ্ধ থাকবে, এবং আমরা সেই বাজার কমিটির বিরোদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব।

টিসিবি ভবনের সভায় রাজধানীর সব বাজারের সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রন, সমন্নিত ব্যবস্থার মান উন্নয়ন, দ্রব্য মূল্য নির্ধারণ, দ্রব্য মূল্য নিয়ন্ত্রন ও সরবরাহ ঠিক রাখার প্রতি আহবান জানান।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম