ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬, রবিবার, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফরিদপুর সদর আসনে রিভিউ আবেদন নেতা কর্মীদের

রাজনীতি | ফরিদপুর প্রতিনিধি

(১১ মাস আগে) ১৬ নভেম্বর ২০২৫, রবিবার, ১০:২১ অপরাহ্ন

banglahour

ফরিদপুর-৩ (সদর) আসনে সংসদ সদস্য প্রার্থী নির্ধারণে পুণ: বিবেচনা করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ সর্বোচ্চ ফোরামের প্রতি আবেদন জানিয়েছে স্থানীয় নেতা কর্মীরা।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হল ময়দানে বাংলাদেশ জাতীয়তাবাদীবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে আয়োজিত এক কর্মী সমাবেশে বক্তারা এমন দাবি তোলেন।

কর্মী সমাবেশে ফরিদপুর সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও ২৭টি পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

এতে প্রধান অতিথি ছিলেন,  ফরিদপুর জেলা বিএনপি'র আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা।

ফরিদপুর মহানগর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদের এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক শহীদ পারভেজ, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার খায়রুল আনাম, জেলা যুবদলের সভাপতি রাজীব হাসান, জেলা জাসাস এর আহ্বায়ক অ্যাডভোকেট রাশিদুল আলম তুহিন, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সহ সভাপতি হাজ্জাজ বিন রাজ্জাক, কোতয়ালী থানা যুবদল এর সাবেক সাধারণ সম্পাদক মো. মামুন খান, জেলা ছাত্রদলের সদস্য জাহাঙ্গীর মোল্লা, আলীয়াবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রাসেল খান, কানাইপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল্লাহ সরদার বাবু, কৈজুর  ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সোহরাব  হাওলাদার, চাঁদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ হারেস তালুকদার, ঈশাণ গোপালপুর ইউনিয়ন বিএনপির আব্দুর রব মেম্বার, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোহাম্মদ সাইদুর রহমান চুন্নু, জেলা তাঁতি দলের সদস্য সচিব শাহিদা পারভীন, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম স্মরণ, বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ আরাফাত শামীন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, গত ৪৭ বছর বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন সৈয়দ  মোদাররেস আলী ইছা। ১/১১ (এক এগারো) সহ দলের সকল দুর্দিনে পিছু না হটে আন্দোলন সংগ্রামে সামনের সারিতে ছিলেন তিনি। দীর্ঘ ১৬ বছর পর আজ দলের সুদিনে সম্মান ও মনোনয়ন পাবার যোগ্যতা রাখেন তিনি। ফরিদপুর-৩ আসনে ধানের শীষকে বাঁচিয়ে রাখতে দলীয় মনোনয়ন পুন:বির্বেচনা করে সৈয়দ মোদাররেস আলী ঈছাকে মনোনয়ন দেয়ার আহ্বান জানান বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোদাররেছ আলী ঈছা বলেন, ফরিদপুর-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করার যে দাবি এখানে তোলা হয়েছে, তার প্রতি সমর্থন জানিয়ে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। যে উদ্যম আপনারা প্রকাশ করেছেন, আমি যে আপনাদের মনোনীত ও আকাংখিত প্রার্থী এর জন্য আমি কৃতজ্ঞ।
তিনি বলেন, আমি খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আপনাদের পাশে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। আপনাদের এ প্রত্যাশার দাবি সাংবাদিকদের মাধ্যমে অবশ্যই বিএনপির হাইকমান্ডের কাছে পৌঁছেবে। হাইকমান্ড দলীয় মনোনয়নের ক্ষেত্রে যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তা আমি মাথা পেতে নেব।

প্রসঙ্গত, ফরিদপুর-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপি নেতা সাবেক মন্ত্রী প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে নায়াব ইউসুফকে। গত ৩ নভেম্বর দলীয় এ মনোনয়ন ঘোষণা দেওয়া হয়। ওই মনোনয়ন ঘোষণার ১৩ দিন পর আজ ফরিদপুর-৩ (সদর) কর্মীবৃন্দের ব্যানারে দলীয় মনোনয়ন পুনর্বিচনা করে ইছাকে মনোনয়ন দেওয়ার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম