পটুয়াখালী পৌর শহর সংলগ্ন কালিকাপুর ইউনিয়নের ডিবুয়াপুর এলাকায় গ্রামীম ব্যাংক ডিবুয়াপুর শাখায় গতরাতে আগুন অজ্ঞাত দুর্বৃত্তরা। গভীর রাতে তারা ব্যাংকের পরিত্যাক্ত গেটে পেট্রোল ঢেলে আগুন দেয়। পরে একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে তা পোস্ট করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এ সব পোস্টে দেখা যায় কলাপসিবল গেটে এক যুবক আগুন দিচ্ছে। তাৎক্ষণিক ব্যাংকের নাইট গার্ড এবং সদস্যরা আগুন নিভিয়ে ফেলে।
এ বিষয়ে ব্যাংকের শাখা ম্যানেজার মো: হাফিজুর রহমান জানান,যে গেটে আগুন দেয়া হয়েছে সেটি পরিত্যাক্ত গেট। তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। আগুন ব্যাংকের লোকজন দ্রুত নিভিয়ে ফেলেছে।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে পুলিশি পাহারা বসানো হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
