আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ডের রায় ঘোষণার পর ময়মনসিংহে আনন্দ মিছিল করেছে বিএনপি।
আজ (সোমবার) বিকেলে নগরীর নতুন বাজার দলীয় কার্যালয় থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেনের পক্ষ থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে শেষ হয়। মিছিল থেকে শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায় ঘোষণায় নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করে। সেইসাথে ময়মনসিংহ-৪ সদর আসনে ডা. এজেডএম জাহিদ হোসেনকে প্রার্থী ঘোষণার দাবি জানান এবং ধানের শীষে ভোট চান।
এদিকে শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায় ঘোষণায় সোমবার সন্ধ্যায় দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনের পক্ষ থেকে আরেকটি মিছিল বের করা হয়। নতুন বাজার মোড় থেকে মিছিলটি নগরীর নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেক দলসহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে মিছিল বের করে।
অন্যদিকে শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায় ঘোষণায় পর নগরীর চরপাড়া মোড় থেকে মহানগর জামায়াতের পক্ষ থেকে একটি মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার। এসময় মহানগর জামায়াতের অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ, মহানগর যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারি, কর্ম পরিষদ সদস্য ডা. আজিজুর রহমানসহ মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
