ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬, রবিবার, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জামালপুর-২ ইসলামপুর আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি

রাজনীতি | আলী আকবর, জামালপুর প্রতিনিধি

(১১ মাস আগে) ১৯ নভেম্বর ২০২৫, বুধবার, ৯:২৫ অপরাহ্ন

banglahour

জামালপুর-২ ইসলামপুর আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পড়ে অনশন কর্মসূচি পালন করেছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এ এসএম আব্দুল হালিমের সমর্থকরা।

আজ সকাল সাড়ে  ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিভিন্ন শ্রেণিপেশার ৫ শতাধিক মানুষ জামালপুর-দেওয়ানগঞ্জ সড়ক অবরোধ করে ইসলামপুর পৌর শহরের বটতলা চত্বরে এ কর্মসূচি চলে।
ইসলানপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম তিব্বত ও  সাবেক চেয়ারম্যান আব্দুর রৌফ ডানু।
এসময় বক্তারা দলীয় মনোনয়ন পরিবর্তন করে এ এস এম আব্দুল হালিমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

উল্লেখ, এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম