ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহে ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ

অপরাধ | ময়মনসিংহ প্রতিনিধি

(১০ মাস আগে) ২০ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০:২২ অপরাহ্ন

banglahour

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাসার গেইটে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের ১ নং ওয়ার্ডে ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। রাফিয়ার বাড়ির লোকজন জানায়, অগ্নিকাণ্ডের পর বাসায় থাকা লোকজন আগুন দ্রুত আগুন নিভিয়ে ফেলে।
এ ঘটনায় উম্মা উসওয়াতুন রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন রাদ কোতোয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেছেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

জুলকারনাইন বলেন, ঘটনা টের পাওয়ায় কোনো বড় অঘটন ঘটেনি। তবে তারা আতংকে আছেন। ঘটনার সময় তারা ৪-৫ জন বাসায় ছিলেন।

এ ব্যাপারে কোতোয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে কোতোয়ালী থানায় মামলা হয়েছে

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম