ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজধানীতে র‌্যাবের অভিযানে কষ্টিপাথরের মূর্তিসহ চোরাকারবারি গ্রেফতার

অপরাধ | নিউজ ডেস্ক

(৪ বছর আগে) ১৬ অক্টোবর ২০২২, রবিবার, ৭:৩৬ অপরাহ্ন

banglahour

রাজধানীতে র‌্যাবের অভিযানে কষ্টিপাথরের মূর্তিসহ চোরাকারবারি গ্রেফতার

রাজধানীর ভাটারা এলাকা হতে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে রক্ষিত মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন কষ্টিপাথরের ১ টি মূর্তি  উদ্ধারসহ ১ চোরাকারবারি গ্রেফতার করেছে র‌্যাব।

১৬ অক্টোবর রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাটারা থানার সরকার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে মো. আনিছুর রহমানকে (৫২) গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে একটি কষ্টিপাথর উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা।

র‌্যাব জানায়, আনিছুর রহমান দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে কষ্টিপাথর হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় এবং পাচারের কাজে তৎপর রয়েছেন বলে স্বীকার করেছেন।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম