দীর্ঘ ১৭বছর স্বৈরাচার আওয়ামী সরকার কর্তৃক মামলা, হামলা, জেল ও নির্যাতনের শিকার ৭৫০নেতাকর্মী ও সমর্থকদের ৩০০নং (বান্দরবান) সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টা শহরের হোটেল হিলভিউ কনভেনশন হলে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মামলা, হামলা, জেল ও নির্যাতনের শিকার নেতাকর্মী, সমর্থককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০০নং (বান্দরবান) সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যাপক মো: ওসমান গনি, মুজিবুবুর রশিদ, আব্দুল মাবুদ, মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলমসহ
জেলার শীর্ষস্থানীয় নেতারা, সহযোগী সংগঠনের প্রতিনিধি, এবং বিভিন্ন উপজেলা থেকে আসা শতশত নেতাকর্মী।
সম্মাননা অনুষ্ঠানে নেতারা অভিযোগ করেন—স্বৈরাচার সরকার বিরোধী মতকে দমনে মামলা, হামলা, গ্রেপ্তার ও নির্যাতনকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করেছে।
নির্যাতিত নেতাকর্মীরা বলেন, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী বিগত ১৭বছরের নির্যাতিত প্রতিটি নেতাকর্মী ও সমর্থকের পাশে দাঁড়িয়েছে এবং প্রতিটি মামলার খরচ বহণ করেছেন। তাই রাজপুত্র সাচিং প্রু জেরীকে ৩০০নং আসন বান্দরবানে বিএনপি ধানের শীষের প্রার্থী ঘোষণা করায় আমরা আনন্দিত এবং দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানায়, কৃতৃজ্ঞতা প্রকাশ করছি।
নেতারা বলেন, আমাদের নেতা-কর্মীরা গণতন্ত্রের জন্য লড়েছে। সরকার তাঁদের ওপর যেসব মিথ্যা মামলা দিয়েছে—তা ছিল ভয় দেখানোর চেষ্টা। আজকের এই সংবর্ধনা তাঁদের সাহস ও অবদানের স্বীকৃতি।
নেতারা আরো বলেন, মামলা-হামলার পরও বিএনপির নেতা-কর্মীরা পিছিয়ে যায়নি। বরং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আরও ঐক্যবদ্ধ হয়েছেন তারা। কারাগার, হামলা—সবই সহ্য করেছি। কিন্তু গণতন্ত্রের জন্য লড়াই থামাইনি। আজকের এই স্বীকৃতি আমাদের নতুন উদ্দীপনা দিচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
