ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজনীতি | বান্দরবান প্রতিনিধি

(৫ মাস আগে) ২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৫:৫৭ অপরাহ্ন

banglahour

বান্দরবানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায়  (জাসাস)  এর উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায়  শহরের আবু সাঈদ মুক্ত মঞ্চে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন বান্দরবান স্টেডিয়াম জামে মসজিদের খতীব হাফেজ মওলানা মো. আব্দুল্লাহ।

অনুষ্ঠানে বান্দরবান জেলা জাসাস এর সভাপতি ও পাবলিক প্রসিকিউট (পিপি) মো. আলমগীর চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক জসিম উদ্দিন তুষার।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছেন। গত ১৭ বছর তিনি নির্যাতনের শিকার হয়ে দিনাতিপাত করেছেন। দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা -দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবিদুর রহমান, রিটল বিশ্বাস, জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন জনিসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা নেতাকর্মীরা।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯