জামালপুর-২ ইসলামপুর আসনে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোটো ভাই ইসলামপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদ
আজ দুপুরে স্থানীয় ধর্মকুড়া বাজারে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, বুধবার বিকালে স্থানীয় মলমগঞ্জ বাজারে তার কর্মী সমর্থকদের উপর হামলা করা হয়েছে। এতে তার ৫ কর্মী আহত হয়েছে। এ ঘটনার জন্য তিনি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুকে দায়ি করেন।
২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তিনি।
অপরদিকে জামালপুর-২ ইসলামপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে আজ দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।
সংবাদ সম্মেলনে ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, পারিবারিক বিরোধে হামলার ঘটনা ভিন্ন খাতে নিতে গণমানুষের নেতা সুলতান মাহমুদ বাবুকে জড়িয়ে অপপ্রচার করা হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
