ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাঞ্ছারামপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ‘মার্চ উইথ নকিবুল হুদা’ সমাবেশ অনুষ্ঠিত।

রাজনীতি | মফিজুল ইসলাম রুবেল, বাঞ্ছারামপুর প্রতিনিধি

(১০ মাস আগে) ৪ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৫:৪৩ অপরাহ্ন

banglahour

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে ‘মার্চ উইথ নকিবুল হুদা’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে শতশত কর্মী সমর্থক অংশগ্রহন করেন।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামী–সমর্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ বর্ণাঢ্য এই সমাবেশে অংশ নেন। পরে একটি বিশাল মিছিল নিয়ে তারা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
উপজেলা জামায়াতে ইসলামের আমির কাজী মোহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি শামীম নুর ইসলাম, সহকারী সেক্রেটারি আলাউদ্দিন সাদী, বাঞ্ছারামপুর পৌর জামায়াতের সভাপতি প্রভাষক সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি মাসুদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা বলেন, “বাঞ্ছারামপুর উপজেলাকে ডিজিটাল বাঞ্ছারামপুরে রূপান্তরিত করতে আমাদের ঐক্য জরুরি। আগামীতে নির্বাচিত হতে পারলে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নসহ সর্বাত্মক উন্নয়নের উদ্যোগ নেব। রাস্তাঘাটসহ সব উন্নয়ন কর্মকাণ্ডে জনগণকে সঙ্গে নিয়েই এগিয়ে যাব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সত্য ও ন্যায়ের পথে কাজ করে যাচ্ছে। আপনাদের সহযোগিতায় আগামীতে সরকার গঠন করতে পারলে বাংলাদেশসহ বাঞ্ছারামপুরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম