ঢাকা, ২৯ জুলাই ২০২৬, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হাজী আলম রাজা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের উঠান বৈঠক

রাজনীতি | সিলেট প্রতিনিধি

(৭ মাস আগে) ৭ ডিসেম্বর ২০২৫, রবিবার, ১১:০২ পূর্বাহ্ন

banglahour

ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের ডাইকর বাজার নোয়াগাঁওয়ে অবস্থিত হাজী আলম রাজা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহব্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সিলেট-৩ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের শাপলা কলি মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সভাস্থলে মানুষের ঢল নামে—উপচে ভরা ভিড়ে এলাকাবাসীর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
সাইফুল ইসলামের সঞ্চালনায় বৈঠকে সভাপতিত্ব করেন এলাকার সম্মানিত মুরব্বী জনাব তাজিম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য জনাব লাল মিয়া, জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলার সম্মানিত সদস্য সুহেল আহমেদ মূসা, জেলা সদস্য ও ফেঞ্চুগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী সুমেল মিয়া, বৈষম্য বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক ছানিয়াত রহমান, ফুরকান মিয়া, সামাদ আহমেদ, ফরমান মিয়া, মখরম আলী, মফিজ উদ্দিন, রেখন মিয়া, বদরুল ইসলাম, আলমগীর আহমেদ, তোফায়েল আহমদ, আওলাদ মিয়া, জামিল উদ্দিন, রাজু মিয়া, মুরাদ মিয়াসহ এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যক্তি ও তরুণ সমাজ।
বক্তব্যে ব্যারিস্টার জুনেদ প্রতিশ্রুতি দেন নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, আগামী প্রজন্মকে দক্ষ ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলা এবং এনসিপির গ্রামীণ সক্রিয়তা বজায় রেখে আধুনিক, সুযোগ-সুবিধাসম্পন্ন সিলেট-৩ গড়ে তোলার। তিনি বলেন, শাপলা কলির বিজয়ের মধ্য দিয়ে জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্বপ্ন পূরণ হবে এবং আহতদের নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা বাস্তবে রূপ নেবে। এসময় তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে শাপলাকলির পক্ষে কাজ করার আহ্বান জানান।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯