ভৈরবে আগানগরের টুকচান গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত শিশু শিক্ষার্থীদের খোঁজ খবর ও দেখতে যাওয়ার পথে আগানগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হারুন মিয়া ও লুন্দিয়া গ্রামের মোল্লা বাড়ির লোকজনের উপর একই এলাকার আক্কাস মিয়ার নেতৃত্বে গোলাপ মিয়া ও বুদার বাড়ির ২০/২৫ জনের দলবল হামলা চালিয়ে বেশ কয়েক জনকে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । হামলায় নিজাম মিয়া ও তার পুত্র তামিম মিয়া সহ ৫ জন আহত হয় । পরে তাদের কে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে । এ ঘটনায় এলাকায় ২ পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এ বিষয়ে সাবেক ইউপি সদস্য হারুন মিয়া জানান, গত কয়েকদিন আগে টুকচান পুর চরপাড়া গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ জন শিক্ষার্থী সহ অন্তত ১৯ জন দগ্ধ হয়। এদের মধ্যে ৫ জন কে আশঙ্কা জনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ণ ও প্লাস্টিক সার্জারী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে । তাই ক্ষুদে শিক্ষার্থীদের দেখতে ও খোঁজ খবর নিতে গতকাল রোববার বিকালে বিএনপি নেতারাসহ আমরা টুকচান পুর চড়পাড়া গ্রামে যাওয়ার পথে আক্কাসের নেতৃত্বে গোলাপ মিয়া ও বুদার বাড়ির ২০/২৫ জনের দলবল দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হামলা চালিয়ে বেশ কয়েক জনকে আহত করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই । এ বিষয়ে আক্কাসের সাথে যোগাযোগ করার চেষ্টা করে ও তাকে পাওয়া যায় ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
