ঢাকা, ৩১ মে ২০২৬, রবিবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চান্দিনায় দুই সন্তানের জননীকে হত্যার অভিযোগ; স্বামী আটক

অপরাধ | মোঃ সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি

(৫ মাস আগে) ৮ ডিসেম্বর ২০২৫, সোমবার, ৮:৫৯ অপরাহ্ন

banglahour

কুমিল্লার চান্দিনায় সাবিনা আক্তার (২৭) নামে এক গৃহবধূকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে।   ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে স্বামী আবুল খায়ের কে আটক করেছে পুলিশ।

রবিবার (৭  ডিসেম্বর) দিনগত রাতে চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের হোসেনপুর গ্রামে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে সোমবার (৮ ডিসেম্বর) স্বামী সহ ৩ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

নিহত সাবিনা আক্তার একই গ্রামের মো. আবুল খায়েরের স্ত্রী এবং একই উপজেলার মহিচাইল  ইউনিয়নের হারালদার গ্রামের ময়নাল হোসেনের মেয়ে। এই দম্পতির ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়- প্রায় ১২ বছর পূর্বে বিবাহ হয় তাদের। বিবাহের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। রবিবার রাতে স্বামী আবুল খায়ের উত্তেজিত হয়ে সাবিনা আক্তার কে প্রচন্ড মারধর করে।   এক পর্যায়ে গলায়  রশি প্যাচিয়ে ও বাথরুমের বালতির পানিতে মাথা চুবিয়ে নির্যাতন করে।

নিহতের পিতা ময়নাল হোসেন জানান- খবর পেয়ে আমরা রাতেই ওই বাড়িতে গিয়ে বাথরুমে আমার মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখি। স্থানীয়দের সহযোগিতায় আবুল খায়েরকে আটক করে পুলিশে খবর দেই।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান- মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। স্বামী আবুল খায়েরকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯