ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাঁদা না পেয়ে বান্দরবানে রিসোর্টের মালিক ও ম্যানেজারকে অপহরণ

অপরাধ | বান্দরবান প্রতিনিধি

(১০ মাস আগে) ৯ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ৭:৪১ অপরাহ্ন

banglahour

বান্দরবান শহরের নীলাচল পর্যটন কেন্দ্র এলাকার একটি রিসোর্টে হানা দিয়ে মালিক ও ম্যানেজারকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে ১০-১২ জনের একটি শসস্ত্র সন্ত্রাসী দল নীলাচল এলাকায় মেঘদুয়ারি রিসোর্টে হানা দিয়ে মালিক বাবু কর্মকার ও ম্যানেজার মোহাম্মদ অভিকে অপহরণ করে নিয়ে যায়।

ঘটনাটি সকালে শহরে জানাজানি হলে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে আশ পাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে।
তবে কে বা কারা এ ঘটনা ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায় নি।

পুলিশ ও অপহৃত রিসোর্টের মালিক বাবু কর্মকারের ভাই রাজু কর্মকার জানিয়েছেন, রাতে তার বড় ভাই  ও ম্যানেজার মোটরসাইকেল যোগে বান্দরবান শহরে রওনা দেওয়ার সময় রাস্তা থেকে তাদের অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তাদের মোটরসাইকেলটি সড়কের পাশে জঙ্গলে পড়ে রয়েছে। অপহরণকারীরা এখনো কোন মুক্তিপণ দাবি করেনি পরিবারের কাছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বেশ কিছুদিন থেকে রিসোর্টের মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিল একটি উপজাতীয় শসস্ত্র গ্রুপ।

বান্দরবান পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ এবং অপহৃতদের উদ্ধারে কার্যক্রম শুরু হয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম