ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, “যারা দেশের টাকায় বিদেশে বেগম পাড়া বানায়, যারা দেশকে পাঁচবার দুর্নীতিতে ‘প্রথম’ করেছে—তাদের আর ক্ষমতায় নেওয়া যাবে না।”
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে মোংলার শপলা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুফতী রেজাউল করীম বলেন,
“সারা দেশের মানুষ বলছেন—আমরা বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির শাসন দেখেছি; কিন্তু কখনো ইসলামী শাসন দেখিনি। এবার মানুষ ইসলামী দলকে ভোট দেবে, বাক্স ভরে দেবে। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, খুনি এবং বিদেশে টাকা পাচারকারীদের চিরতরে উৎখাত করতে আমরা বদ্ধপরিকর।”
এসময় তিনি বাগেরহাট-৩ আসনে তার দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শেখ জিল্লুর রহমানকে পরিচয় করিয়ে দেন।
গণসমাবেশে আরও বক্তব্য রাখেন—
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল,
দলের প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শেখ ফজলুল করীম,
বাগেরহাট জেলা সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান,
সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন
এবং ইসলামী আন্দোলন মোংলা পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম প্রমুখ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
